দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বেনাপোলে মশাল মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বেনাপোল পৌর এলাকার বিয়েবাড়ির সামনে থেকে শুরু হয়ে চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আকতার হোসেন। এ ছাড়া বিএনপি নেতা সাহিদুল ইসলাম ও আতাউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক এমদা, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক বাবু হোসেন ও সদস্যসচিব রায়হানুজ্জামান দীপু এবং শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএস/